আলমগীর মানিক | ০১:৫৩ পিএম, ২০২৬-০৭-২৯
আলমগীর মানিক
মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলা পুলিশের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আলমগীর Certificate of Appreciation অর্জন করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের আওতাধীন মাদকবিরোধী বিশেষ অভিযানে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের অধীনে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে সাহসিকতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এসআই মহিউদ্দিন আলমগীরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান এসআই মহিউদ্দিন আলমগীরের হাতে Certificate of Appreciation ও সম্মাননা স্মারক তুলে দেন।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে মাদক উদ্ধার, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশের মতে, মাদকের বিরুদ্ধে চলমান এ কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এ ধরনের সাফল্য পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, সাহসী ও পেশাদার হতে অনুপ্রাণিত করবে।
রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এসআই মহিউদ্দিন আলমগীরকে এ কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই সম্মাননা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited